
নিউজ ডেস্কঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এবং সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বৃদ্ধির লক্ষে হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় সীমান্তের শূন্যরেখায় জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়কের পক্ষে হিলি সিপি ক্যাম্প কমান্ডার ইয়াসিন আলী ভারতের ৬১ ব্যাটালিয়নের পরিদর্শক ওমা রামকে ওই মিষ্টি উপহার দেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্য ও সিপি ক্যাম্পের নায়েব সুবেদার হেলাল উদ্দিনসহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।