News71.com
 Bangladesh
 26 Mar 21, 02:11 PM
 242           
 0
 26 Mar 21, 02:11 PM

নুরদের শাহবাগের বিক্ষোভ সমাবেশ স্থগিত।।

নুরদের শাহবাগের বিক্ষোভ সমাবেশ স্থগিত।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর মতিঝিলে মোদী বিরোধী সমাবেশে হামলার প্রতিবাদে ঘোষণা করা শাহবাগের বিক্ষোভ কর্মসূচী স্থগিত করেছে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ। শুক্রবার (২৬ মার্চ)  ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

 

তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঘোষিত প্রোগ্রামটি স্থগিত করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে এ কর্মসূচির ঘোষণা দেন ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতা নুরুল হক নুর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন