News71.com
 Bangladesh
 26 Mar 21, 12:16 PM
 230           
 0
 26 Mar 21, 12:16 PM

বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদি।।

বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদি।।

 

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার (২৬ মার্চ) বেলা ১ টায় হোটেল সোনারগাঁওয়ে এই বৈঠক হবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মামুন হাসান।

 

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের নেতৃত্বে ওই বৈঠকে অংশ নিবেন বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের, সংসদ সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদার ও জিয়া উদ্দিন বাবলু। বৈঠক দেশের রাজনৈতিক পরিস্থিতি, সংসদীয় গণতন্ত্র ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন