News71.com
 Bangladesh
 26 Mar 21, 12:12 PM
 233           
 0
 26 Mar 21, 12:12 PM

ইয়াবা ব্যবসায় জড়িতের অভিযোগে ৩ পুলিশ ক্লোজড।।

ইয়াবা ব্যবসায় জড়িতের অভিযোগে ৩ পুলিশ ক্লোজড।।

 

নিউজ ডেস্কঃ ইয়াবা ট্যাবলেট ব্যবসায় সম্পৃক্ত থাকার অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুজ্জামানসহ তিন পুলিশকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনসে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যায় ক্লোজ করার বিষয়টি রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল সাংবাদিকদের নিশ্চিত করেছেন। 

 

সম্প্রতি ইয়াবা ব্যবসায় সম্পৃক্ততা থাকার অভিযোগ উঠে রায়পুর থানার সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) মনিরুজ্জামান, পুলিশ সদস্য আতিক হোসেন ও মো. মোখলেছের বিরুদ্ধে। এ ঘটনায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বুধবার (২৪ মার্চ) তাদেরকে ক্লোজড করা হয়েছে। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, কয়েকমাস ধরে পুলিশ কনস্টেবল আতিকসহ থানার কয়েকজন ইয়াবা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। তারা থানার সামনে সিএনজি চালিত অটোরিকশার লাইনম্যান শাকিল ও কয়েকজন সোর্সকে দিয়ে ইয়াবা সরবরাহ করে আসছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন