News71.com
 Bangladesh
 26 Mar 21, 12:09 PM
 203           
 0
 26 Mar 21, 12:09 PM

শনিবার থেকে বিডিএস কোর্সে।। প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু

শনিবার থেকে বিডিএস কোর্সে।। প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু

 

নিউজ ডেস্কঃ সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজে ব্যাচেলর অব ডেন্টাল সার্জন (বিডিএস) কোর্সে প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শনিবার (২৭ মার্চ) দুপুর ১২টায় অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ১৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। টেলিটক মোবাইলে এক হাজার টাকা জমা দিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। ২০২০-২১ শিক্ষাবর্ষে ডেন্টাল কলেজ/ইউনিট/ইনস্টিটিউটে বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইংরেজি ২০১৭ ও ২০১৮ সালের এসএসসি ও সমমান এবং ২০১৯ ও ২০২০ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন, জীববিদ্যাসহ উভয় পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন। আবেদনকারী প্রার্থীরা ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। আগামী ৩০ এপ্রিল ডেন্টালে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন