News71.com
 Bangladesh
 25 Mar 21, 10:01 AM
 273           
 0
 25 Mar 21, 10:01 AM

শান্তিপূর্ণ আঞ্চলিক পরিবেশ তৈরিতে।। সবার সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর

শান্তিপূর্ণ আঞ্চলিক পরিবেশ তৈরিতে।। সবার সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর

 

 

নিউজ ডেস্কঃ দক্ষিণ এশিয়ার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করলে, বিশ্বের বুকে এই অঞ্চল সমৃদ্ধিশালী হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৪ মার্চ) সন্ধ্যায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের আলোচনায় তিনি এ কথা বলেন। এসময় শান্তিপূর্ণ আঞ্চলিক পরিবেশ তৈরিতে সবার সহযোগিতার কামনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের এই অঞ্চলের মানুষের রয়েছে অসম্ভব প্রাণশক্তি। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এ অঞ্চলের মানুষের ভাগ্য আমরা চাইলেই পরিবর্তন করতে পারবো। বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছে। আমরা এখন উন্নয়নশীল দেশ। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন