News71.com
 Bangladesh
 25 Mar 21, 09:57 AM
 266           
 0
 25 Mar 21, 09:57 AM

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়তে পারে ঈদুল ফিতর পর্যন্ত।।

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়তে পারে ঈদুল ফিতর পর্যন্ত।।

নিউজ ডেস্কঃ নতুন করে করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ঈদুল ফিতর পর্যন্ত ছুটি বাড়ানো হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত থাকলেও সে দিন শবে বরাতের ছুটি থাকায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না। সে জন্য ছুটি আরো পিছিয়ে দেওয়া হতে পারে।

 

আজ বুধবার (২৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত থাকলেও সে দিন শবে বরাতের ছুটি ঘোষণা করা হয়েছে। এ কারণে সে দিন স্কুল-কলেজ খোলা হবে না। তিনি আরো বলেন, ছুটির বিষয় নিয়ে দু-একদিনের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের সঙ্গে আলোচনা করা হবে। আগামী ৩০ মার্চ ছুটি ঘোষণা করে মাউশিকে বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন