News71.com
 Bangladesh
 25 Mar 21, 09:54 AM
 248           
 0
 25 Mar 21, 09:54 AM

মুন্সিগঞ্জে ইভটিজিং নিয়ে সংঘর্ষে নিহত দুই।।

মুন্সিগঞ্জে ইভটিজিং নিয়ে সংঘর্ষে নিহত দুই।।

 

নিউজ ডেস্কঃ মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুরে বুধবার (২৪ মার্চ) রাত সাড়ে ১১টায় সালিশ বৈঠকে সংঘর্ষে দুই যুবক নিহত এবং একজন গুরুতর আহত হয়। নিহতরা হলেন কাসেম পাঠানের পুত্র ইমন পাঠান (২৩) ও বাচ্চু মিয়ার পুত্র সাকিব মিয়া (১৯)। গুরুতর আহত আওলাদ হোসেন মিন্টুকে (৪০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। 

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইভটিজিং নিয়ে একে অপরকে দায়ী করে ইমন পাঠান একই এলাকার অভিকে চর থাপ্পর মারে। পরে ইমন পাঠান পক্ষের বড় ভাই মিন্টু আবার অভিকে ডেকে নিয়ে পুনরার মারধর করে। বুধবার রাত ৯টার দিকে এই ঘটনা উত্তেজনা সৃষ্টি হয়। পরে এই নিয়ে সালিশ বসে রাত সাড়ে ১১ টার দিকে। মিন্টুর বাড়ির সামনে জামালের দোকান প্রাঙ্গণে সালিশ বৈঠকটি হয়। এই বৈঠকে মীমাংসাও হয়ে যাচ্ছিল। কিন্তু শেষ পর্যায়ে অভি গ্রুপের লোকজন আকস্মিক তিনজনকে (হতাহত) ছুরিকাহত করে। রক্তাক্ত অবস্থায় তারা মাটিতে লুটিয়ে পড়ে। চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং বৈঠকে থাকা লোকজন আহতদের হাসপাতালে নিয়ে যায়।

 

মুন্সিগঞ্জ থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, সৌরভ, অভি ও শামীম গ্রুপ এই হামলার সাথে জড়িত। পুলিশ এই তিনজনের কাউকে গ্রেফতার করতে না পারলেও এই ঘটনার সাথে সংশ্লিষ্ট পাঁচজনকে গ্রেফতার করেছে।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন