News71.com
 Bangladesh
 25 Mar 21, 09:51 AM
 250           
 0
 25 Mar 21, 09:51 AM

১৩৮ প্রবাসীর পরিবারকে ৪ কোটি টাকার ঋণের চেক বিতরণ।।

১৩৮ প্রবাসীর পরিবারকে ৪ কোটি টাকার ঋণের চেক বিতরণ।।

 

নিউজ ডেস্কঃ মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণের আওতায় ১৩৮ জন প্রবাসী কর্মীর পরিবারকে চার কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ মার্চ) বিকেলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রবাসী কল্যাণ ব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এই চেক বিতরণ করেন। এতে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ও প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান ড. আহমেদ মুনিরুছ সালেহীন। 

 

অনুষ্ঠানে মন্ত্রী ইমরান আহমদ বলেন, প্রবাসী কর্মীদের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ব্যাংক বিদেশ ফেরত কর্মীদের এই ঋণ সুবিধা দিচ্ছে। দালাল ধরে ব্যাংকের ঋণ না নেওয়ার এবং ঋণ নিতে কোন প্রকার সমস্যা হলে সরাসরি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে যোগাযোগ করার আহ্বান জানান মন্ত্রী। প্রবাসীদের জন্য কাজ করার যে গতি সেটির কমতি নেই উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, মার্চ মাসের মধ্যেই আমরা এই ঋণের বিতরণের পরিমাণ বাড়াতে পারবো বলে আশা করছি। প্রবাসী কল্যাণ সচিব বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংক,ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং বিএমইটির মাধ্যমে সরকার প্রবাসী কর্মীদের কল্যাণের  জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন