News71.com
 Bangladesh
 24 Mar 21, 07:09 PM
 264           
 0
 24 Mar 21, 07:09 PM

মোদি বিরোধী বিক্ষোভে ইন্ধন দিচ্ছে বিএনপি।। তথ্যমন্ত্রী

মোদি বিরোধী বিক্ষোভে ইন্ধন দিচ্ছে বিএনপি।। তথ্যমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় আসছেন। আর মোদির আগমনকে কেন্দ্র করে যে বিক্ষোভ হচ্ছে তার পেছনে বিএনপির ইন্ধন রয়েছে। সেই গুমরটিই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফাঁস করে দিয়েছেন। মোদি কেন বাংলাদেশে আসবেন এমন প্রশ্ন তোলে মির্জা ফখরুল প্রমাণ করেছেন তারা ভারত বিরোধী, তারা বাংলাদেশের উন্নয়ন চায় না।

 

আজ বুধবার সকাল ১০টায় নওগাঁর সাপাহার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের তিন দিকে ভারত বিস্তৃত। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের উন্নয়নে তাদের যথেষ্ট ভূমিকা রয়েছে। ভারতের সঙ্গে সুসম্পর্ক না রেখে আমাদের দেশের উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়।

 

মন্ত্রী বলেন, দেশ পরিচালনার ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ পর পর তিন বার মেনডেট পেয়েছে। তার সঠিক নেতৃত্বের কারণেই দেশ আজ নতুন উচ্চতায়। বাংলাদেশ এখন আর দরিদ্র দেশ নয়। এখন মধ্যম আয়ের দেশ। বাংলাদেশ এখন আর খাদ্য ঘাটতির দেশ নয়, খাদ্য উদ্বৃত্তের দেশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন