News71.com
 Bangladesh
 24 Mar 21, 07:04 PM
 268           
 0
 24 Mar 21, 07:04 PM

মেডিক্যালে ভর্তি পরীক্ষা হবে নির্ধারিত তারিখেই।। স্বাস্থ্যমন্ত্রী

মেডিক্যালে ভর্তি পরীক্ষা হবে নির্ধারিত তারিখেই।। স্বাস্থ্যমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ২০২০-২১ সেশনে মেডিক্যাল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষা ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা নির্ধারিত তারিখেই হবে। আমরা সবাই মিলে যদি সুন্দরভাবে কাজ করি তাহলে পরীক্ষাটা নিতে পারব এবং সফলতার সঙ্গে নিতে পারব। এ বিষয়ে সকলেই একমত হয়েছেন যে আমরা স্বাস্থ্যবিধি মেনে, সিকিউরিটি মেনেই কাজ করব। আজ বুধবার (২৪ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি এ কথা জানান।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরীক্ষাস্থলে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন। তিনি এ সব বিষয় দেখবেন। যদি কোনো সমস্যা হয় উনি সেটা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেবেন। মন্ত্রী বলেন, মেডিক্যাল পরীক্ষা নিয়ে যেন কোনো ভুয়া প্রচার-প্রচারণা না হয় এ বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিশ্চিত করতে হবে। কারণ আপনারা জানেন এ পরীক্ষায় যারা পাস করবে তারাই ডাক্তার হবে এবং তারা আমাদের চিকিৎসায় এগিয়ে আসবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন