News71.com
 Bangladesh
 24 Mar 21, 06:07 PM
 257           
 0
 24 Mar 21, 06:07 PM

ভারত থেকে আসছে ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল।।

ভারত থেকে আসছে ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল।।

 

নিউজ ডেস্কঃ ১৭৭ কোটি টাকা ব্যয়ে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ভারতীয় প্রতিষ্ঠান মেসার্স পি কে অ্যাগ্রি লিংক প্রাইভেট লিমিটেড এই চাল সরবরাহ করবে। বুধবার (২৪ মার্চ) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এক ভার্চ্যুয়াল বৈঠকে ক্রয় প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়।

 

বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার। অর্থমন্ত্রী বলেন, আজ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির অনুমোদনের জন্য ২টি এবং ক্রয় কমিটির অনুমোদনের জন্য ৬টি প্রস্তাব উত্থাপন করা হয়। ক্রয় কমিটির প্রস্তাবনাগুলোর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৩টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ১টি, খাদ্য মন্ত্রণালয়ের ১টি এবং স্থানীয় সরকার বিভাগের ১টি প্রস্তাব ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন