
নিউজ ডেস্কঃ চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে গতকাল মঙ্গলবার (২৩ মার্চ)। এদিন চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগসহ রাজশাহী ও পাবনা অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।