News71.com
 Bangladesh
 24 Mar 21, 10:39 AM
 246           
 0
 24 Mar 21, 10:39 AM

ধর্মের দোহাই দিয়ে সমাজে অস্থিতিশীলতা ও হানাহানি করতে দেওয়া হবে না। মাহবুব উল আলম হানিফ

ধর্মের দোহাই দিয়ে সমাজে অস্থিতিশীলতা ও হানাহানি করতে দেওয়া হবে না। মাহবুব উল আলম হানিফ

নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি অনুযায়ী সব দেশের সঙ্গে আমাদের সম্পর্ক এখন বন্ধুত্বপূর্ণ। এর মধ্যে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক নিবিড়, গভীর ও রক্তের সম্পর্ক রয়েছে। মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের ১ কোটি ২০ লাখ মানুষকে আশ্রয় দিয়েছিল তারা, শুধু তাই নয় ৯টি মাস তারা এসব মানুষের আহার যুগিয়েছিল, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র দেওয়াসহ তাদের সৈন্যরা এসে যুদ্ধ করে, বাংলাদেশ স্বাধীনে অগ্রণী ভূমিকা রেখেছিল। এখানে তাদের বহু সৈন্য প্রাণ হারিয়ে বাংলার মাটি রক্তে রঞ্জিত করেছিল।

এখন কারও সঙ্গে বৈরী আচরণে সম্পর্ক নষ্ট হবে, তা হতে পারে না। কারও সঙ্গে কোনো সমস্যা হলে দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে। তবে ধর্মের দোহাই দিয়ে সমাজে অস্থিতিশীলতা ও হানাহানি করতে দেওয়া হবে না। তাই আওয়ামী লীগ নেতাকর্মীদের অভ্যন্তরীণ সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এসব অপশক্তি নির্মূল করতে হবে।’ আজ মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন