News71.com
 Bangladesh
 24 Mar 21, 10:38 AM
 228           
 0
 24 Mar 21, 10:38 AM

এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ।।

এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ।।

নিউজ ডেস্কঃ এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সোমবার ঢাকা শিক্ষা বোর্ড থেকে কেন্দ্র ও কেন্দ্রওয়ারি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রসংক্রান্ত কোনো আবেদন থাকলে আগামীকাল ২৪ মার্চ দুপুর ২টার মধ্যে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিতভাবে আবেদন করতে হবে। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার আগে নির্বাচনী পরীক্ষা হবে না বলে ঘোষণা দেওয়া হয়েছে। আর ফরম পূরণ শুরু হবে আগামী ১ এপ্রিল থেকে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত অনলাইনে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফরম পূরণের কাজ চলবে। তবে বিলম্ব ফিসহ ১০ থেকে ১৩ এপ্রিলের মধ্যে ফরম পূরণ করা যাবে। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ সময় ৮ এপ্রিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন