
নিউজ ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘আর্থিক লেনদেনে অনিয়ম, খরচ ও হয়রানি রোধে ইন্টার-অপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম (আইডিটিপি) চালু করা হচ্ছে। ইতোমধ্যেই ডিজিটাল মাধ্যমে আন্তঃলেনদেন শুরু করেছে দেশের সবচেয়ে বড় মোবাইল ওয়ালেট বিকাশ।’
এ সময় তিনি দেশের প্রতিটি ব্যাংকসহ আর্থিক লেনদেন প্রতিষ্ঠানগুলোকে এই প্ল্যাটফর্মে যোগ দেওয়ার আহ্বান জানান। আজ মঙ্গলবার রাজধানীতে ওয়েস্টিন হোটেলে জাতিসংঘ ক্যাপিটাল ডেভলপমেন্ট ফান্ডের (ইউএনসিডিএফ) উদ্যোগে ‘লিভিং নো মাইক্রো-মার্চেন্টস বিহাইন্ড ইন দ্য ডিজিটাল এরা ইন বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান।