News71.com
 Bangladesh
 24 Mar 21, 10:37 AM
 224           
 0
 24 Mar 21, 10:37 AM

ব্যাংকগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের।।

ব্যাংকগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের।।

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস সংক্রমণ রোধে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে। এতে বলা হয়েছে, সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণ ও মৃত্যুর হার বিগত কয়েক মাসের তুলনায় কিছুটা বাড়ায় মন্ত্রিপরিষদ বিভাগ উদ্বেগ প্রকাশ করেছে।

এ অবস্থায়, সংক্রমণের হার রোধে আপনাদের ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীদের আবশ্যকীয়ভাবে মাস্ক পরা নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া, শাখা/আঞ্চলিক পর্যায়ে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহক পর্যায়ে পরিপালিত হচ্ছে কিনা সে বিষয়ে মনিটরিং নিশ্চিত করার জন্যও নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন