News71.com
 Bangladesh
 24 Mar 21, 10:37 AM
 217           
 0
 24 Mar 21, 10:37 AM

আগামী ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেবে।। ইসলামী আন্দোলন

আগামী ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেবে।। ইসলামী আন্দোলন

নিউজ ডেস্কঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, মোদির বিরোধিতা করে দেশের ভাবমূর্তি নষ্ট হয়, এমন কোনো কর্মসূচিতে তারা যাবেন না।

আগামী ২৬ মার্চ ঢাকাসহ দেশের সব জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়নে ইসলামী আন্দোলন পতাকা র‍্যালি করবে বলে জানান তিনি। সেদিন মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হবে বলেও জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন