News71.com
 Bangladesh
 24 Mar 21, 10:35 AM
 220           
 0
 24 Mar 21, 10:35 AM

বুলেট ট্রেন।। ঢাকা-চট্টগ্রাম রুটের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ

বুলেট ট্রেন।। ঢাকা-চট্টগ্রাম রুটের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ

নিউজ ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম রুটে দ্রুতগতির বুলেট ট্রেন চলাচল করলে যাত্রীরা ৫৫ মিনিটেই গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। হাইস্পিড বা বুলেট ট্রেনের উচ্চগতির এই রেল সেবা চালু হলে যাত্রীসেবার মান আরও একধাপ বৃদ্ধি পাবে। পাল্টে যাবে চট্টগ্রাম-ঢাকার যোগাযোগ ব্যবস্থার চিত্রও। ট্রেনটি চলবে ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতিতে। প্রতিদিন এই ট্রেনে ৫০ হাজার যাত্রী বহন করা যাবে। এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। এপ্রিল মাসের মধ্যেই নকশা তৈরির কাজও শেষ হবে বলে প্রকল্প সংশ্লিষ্টরা জানান।

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম বুলেট ট্রেনের প্রস্তাবিত প্রাথমিক রুটম্যাপ অনুযায়ী মোট ছয়টি স্টেশন রয়েছে। এসব স্টেশন হচ্ছে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী, পাহাড়তলি এবং চট্টগ্রাম। ঢাকা-চট্টগ্রাম বুলেট ট্রেনের প্রকল্প পরিচালক (পিডি) মো. কামরুল আহসান বলেন, এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। নকশা তৈরির কাজ চলমান আছে। এপ্রিল মাসের মধ্যেই এটির কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রস্তাবিত প্রায় ৯৭ হাজার কোটি টাকার বুলেট ট্রেন প্রকল্পের মধ্যে ৬টি স্টেশন হওয়ার কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন