News71.com
 Bangladesh
 24 Mar 21, 10:35 AM
 220           
 0
 24 Mar 21, 10:35 AM

২০২০-২১ শিক্ষাবর্ষে।। মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

২০২০-২১ শিক্ষাবর্ষে।। মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

নিউজ ডেস্কঃ দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রবিবার জনস্বার্থে উত্তরার বাসিন্দা তৈমুর খান নামে এক পরীক্ষার্থী ওই রিট করেন। আজ সোমবার এ তথ্য জানিয়েছেন আইনজীবী মুনতাসীর মাহমুদ রহমান। আগামী ২ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত রয়েছে। গত ৭ ফেব্রুয়ারি স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. একেএম আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।

আইনজীবী মুনতাসীর মাহমুদ রহমান বলেন, গত ৭ ফেব্রুয়ারি পরীক্ষার তারিখ নির্ধারণ করে সার্কুলার হয়। তখন কিন্তু করোনার প্রকোপ এরকম ছিল না। এখন প্রতিনিয়ত বাড়ছে। এছাড়া এখনো কেনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিপরীক্ষা হয়নি। তাই মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত এবং করোনার প্রকোপ কমলে পাবলিক বিশ্ববিদ্যলয়ের সঙ্গে একই সময়ে নেওয়ার কথা রিটে বলা হয়েছে। তিনি বলেন, বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে। আবেদনে শিক্ষা সচিব, স্বাস্থ্য সচিব, মেডিক্যাল এডুকেশন অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতিকে বিবাদী করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন