News71.com
 Bangladesh
 24 Mar 21, 10:34 AM
 222           
 0
 24 Mar 21, 10:34 AM

বাংলাদেশকে উপহার দেওয়া ভারতের অ্যাম্বুলেন্সের।। প্রথম চালান বেনাপোলে পৌঁছেছে

বাংলাদেশকে উপহার দেওয়া ভারতের অ্যাম্বুলেন্সের।। প্রথম চালান বেনাপোলে পৌঁছেছে

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশকে ১০৯ টি অ্যাম্বুলেন্স উপহার দিচ্ছে ভারত সরকার। এই উপহারের প্রথম অ্যাম্বুলেন্সটি রবিবার রাতে বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের আগে ও পরে পর্যায়ক্রমে বাকি অ্যাম্বুলেন্সগুলি এসে পৌঁছাবে। তবে ঢাকায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে উপহার হস্তান্তর করবেন মোদী।

উত্তরা মোটরসের কর্মকর্তা জাকারিয়া ইমতিয়াজ জানান, রবিবার আসা অ্যাম্বুলেন্সটি বেনাপোল বন্দরের শেডে রাখা হয়েছে। বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ঢাকায় নেয়া হবে। বাকি ১০৮টি অ্যাম্বুলেন্সও পর্যাক্রমে তাদের মাধ্যমে বাংলাদেশে আসবে। তিনি আরও জানান, উপহার হিসেবে আসা প্রথম অ্যাম্বুলেন্সটিতে ভেন্টিলেশন সুবিধা রয়েছে। অর্থাৎ কার্ডিয়াক রোগী বহনের সুযোগ থাকছে এতে। বেনাপোল কাস্টম হাউজের কমিশনার আজিজুর রহমান জানান, ভারতীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার হিসেবে আনা অ্যাম্বুলেন্স গুলি বেনাপোলে এসে পৌঁছালে সেগুলি অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত ছাড় করানোর ব্যবস্থা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন