
নিউজ ডেস্কঃ দেশের সব ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষকরা সংশোধিত এমপিও নীতিমালা অনুসারে ১১তম গ্রেডে বেতন পাবেন। আগামী এপ্রিল মাস থেকে এ বিষয়ে অনলাইনে আবেদন গ্রহণের পরিকল্পনা করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আজ মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। ইতোমধ্যে মাদ্রাসা শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন দেয়ার নির্দেশনাও দেয়া হয়েছে।
জানা গেছে, ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষকরা সংশোধিত এমপিও নীতিমালা অনুসারে বর্ধিত গ্রেডে বেতন সুবিধা ভোগ করতে পারছেন না। সংশোধিত নীতিমালায় ১১তম গ্রেডে বেতন পাওয়ার কথা থাকলেও তারা ১৫তম গ্রেডে বেতন পাচ্ছেন। যদিও আড়াই বছর আগে জারি হওয়া এমপিও নীতিমালায় তাদের ১১তম গ্রেডে বেতন দেয়ার নির্দেশনা দেয়া হয়।