News71.com
 Bangladesh
 23 Mar 21, 08:15 PM
 257           
 0
 23 Mar 21, 08:15 PM

বাংলাদেশের সঙ্গে আকাশ-নৌপথে কানেক্টিভিটি বাড়াতে আগ্রহী নেপাল॥পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে আকাশ-নৌপথে কানেক্টিভিটি বাড়াতে আগ্রহী নেপাল॥পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সঙ্গে আকাশ ও নৌপথে কানেক্টিভিটি বাড়াতে নেপাল আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি জানান, এ বিষয়ে আমরা নীতিগত সম্মতি দিয়েছি। আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্নেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস উপস্থিত ছিলেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে সোমবার দুই দিনের সফরে ঢাকায় এসেছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী।

নেপালের প্রেসিডেন্টের ঢাকা সফর নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিমান ও নৌ রুট ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে নেপাল। বিশেষ করে সৈয়দপুর, সিলেট, চট্টগ্রামের বিমানবন্দর ব্যবহারে তারা আগ্রহ প্রকাশ করেছে। একইসঙ্গে নৌরুট ব্যবহারেও আগ্রহ প্রকাশ করেছে। আমরা নীতিগতভাবে সম্মতি দিয়েছি।’ ড. আব্দুল মোমেন জানান, নেপালের রাষ্ট্রপতির সফরকালে চারটি সমঝোতা স্মারক সই হয়েছে। নেপাল বাংলাদেশে জলবিদ্যুৎ সরবরাহে আগ্রহী। এ ছাড়া বিবিআইএন উদ্যোগে ভারত, নেপাল ও বাংলাদেশের সঙ্গে প্রথমে কানেক্টিভিটিতে যুক্ত হবে। পরে ধীরে ধীরে ভুটান যুক্ত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন