News71.com
 Bangladesh
 23 Mar 21, 08:14 PM
 218           
 0
 23 Mar 21, 08:14 PM

বনানী কড়াইল এলাকার ঝিল থেকে মা ও শিশুর লাশ উদ্ধার॥

বনানী কড়াইল এলাকার ঝিল থেকে মা ও শিশুর লাশ উদ্ধার॥

নিউজ ডেস্কঃ রাজধানীর বনানী কড়াইল এলাকার একটি ঝিল থেকে হাসি আক্তার (২২) ও তার শিশু সন্তান নিরবের (৬) লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে লাশ দু’টি উদ্ধার করে পুলিশ। তাদের ধারণা, হাসি আক্তারের স্বামী তাদের হত্যা করে পালিয়েছেন। এ ব্যাপারে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া বলেন, বনানী কড়াইল বউবাজার ডাক্তার বাড়ির পিছনের ঝিল থেকে হাসি ও তার শিশু সন্তান নিরবের লাশ উদ্ধার করা হয়েছে। আমারা ধারণা করছি, তাদের দু’জনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

তিনি হাসি আক্তারের পরিবারের বরাতে আরও জানান, হাসি তার এক সন্তানকে নিয়ে স্বামী রফিকুল ইসলামের সঙ্গে কুমিল্লার বড়ুয়া এলাকায় থাকতেন। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে সন্তানকে নিয়ে হাসি গতকাল সোমবার বাবার বাড়িতে আসেন। এরপর রাতের কোনো এক সময় হাসির স্বামী তাদের দু’জনকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পিছনে ঝিলে ফেলে রাখেন। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো প্রক্রিয়াধীন আছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন