News71.com
 Bangladesh
 23 Mar 21, 11:50 AM
 218           
 0
 23 Mar 21, 11:50 AM

গোপালগঞ্জে শেখ হাসিনার সমাবেশে বোমা রাখা মামলার রায় আজ॥

গোপালগঞ্জে শেখ হাসিনার সমাবেশে বোমা রাখা মামলার রায় আজ॥

নিউজ ডেস্কঃ প্রায় ২১ বছর আগে গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সমাবেশস্থলের পাশে ৭৬ কেজি ওজনের বোমা রাখা হয়। এ ঘটনায় হওয়া ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহ মামলার রায় ঘোষণা হবে আজ। আজকে দুপুর ১২টার দিকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে এ মামলার রায় ঘোষণার কথা রয়েছে।

মামলার আসামিরা হলেন- মো. আজিজুল হক ওরফে শাহনেওয়াজ, মো. লোকমান, মো. ইউসুফ ওরফে মোছহাব মোড়ল, মোছহাব হাসান ওরফে রাশু, শেখ মো. এনামুল হক, মো. মফিজুর রহমান অরফে মফিজ, মো. মাহমুদ আজহার ওরফে মামুনুর রশিদ, মো. রাশেদুজ্জামান ওরফে শিমুল, মো. তারেক, মো. ওয়াদুদ শেখ ওরফে গাজী খান, মো. আনিসুল ইসলাম ও সারোয়ার হোসেন মিয়া। এর মধ্যে মাওলানা আমিরুল ইসলাম ওরফে জেন্নাত মুন্সী ও মাওলানা রফিকুল ইসলাম খান জামিনে রয়েছেন। রাষ্ট্রপক্ষ আশা করছে সব আসামির মৃত্যুদণ্ড হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন