News71.com
 Bangladesh
 22 Mar 21, 08:40 PM
 308           
 0
 22 Mar 21, 08:40 PM

মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতাকারীরা পাকিস্তানের পরাজিত শক্তি॥মাহবুবুল আলম হানিফ

মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতাকারীরা পাকিস্তানের পরাজিত শক্তি॥মাহবুবুল আলম হানিফ

নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিকারীরা পাকিস্তানের পরাজিত শক্তি। গতকাল রোববার (২১ মার্চ) সন্ধ্যায় শহরের ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের ঐক্য’ কক্সবাজার জেলা শাখা আয়োজিত মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে যখন নির্বিচারে গণহত্যা শুরু করে তখন ভারতে আশ্রয় নিয়েছিল আমাদের এক কোটি ২০ লাখ মানুষ। শুধু তা-ই নয়, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ এবং অস্ত্র দিয়ে সহযোগিতা করেছিল তারা। মুক্তিযোদ্ধাদের সঙ্গে একই সাথে যুদ্ধ করেছে ভারতের সেনা বাহিনী। এদেশের মুক্তিযুদ্ধে ভারতের ১৮ হাজার সৈন্য মারা গেছে। ‘খোকা থেকে বঙ্গবন্ধু হওয়ার দীর্ঘ সংগ্রামে একটি স্বাধীন বাংলাদেশ হয়েছে। এ বাংলাদেশের স্বাধীনতার জন্য আমরা ভারতের কাছে কৃতজ্ঞ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন