News71.com
 Bangladesh
 22 Mar 21, 08:28 PM
 255           
 0
 22 Mar 21, 08:28 PM

শৃঙ্খলা না মানলে দল কাউকে ছাড় দেবে না॥ ওবায়দুল কাদের

শৃঙ্খলা না মানলে দল কাউকে ছাড় দেবে না॥ ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা দলীয় শৃঙ্খলার বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে, শৃঙ্খলা না মানলে যত বড় নেতা বা জনপ্রতিনিধি হোন না কেন, দল কাউকে ছাড় দিবে না। তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমালা শেষে দলের কার্যনির্বাহী কমিটির সভায় দলীয় শৃঙ্খলার বিষয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে। ওবায়দুল কাদের আজ সকালে নওগাঁ জেলার পোরশা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন।

বিভিন্ন নির্বাচনী প্রচারণা ও দলীয় কার্যক্রমে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, খেয়াল-খুশিমতো কথা বলা এবং অরাজনৈতিক বক্তব্য দলের ও সরকারের অর্জনকে প্রশ্নবিদ্ধ করে, কথাবার্তায় দলের শৃঙ্খলার বিষয়টি মাথায় রাখতে হবে। তিনি বলেন, কারো ব্যক্তিগত অনিয়মের দায় দল বহন করবে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কমিটি গঠনের ক্ষেত্রে নিবেদিত প্রাণ ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন করার নির্দেশ দিয়ে বলেন, বিতর্কিত ব্যক্তি ও বসন্তের কোকিলদের দলে আনা যাবে না। তিনি বলেন, দলের দুঃসময়ে এদের কেউ পাশে থাকবে না, পক্ষান্তরে ত্যাগীরাই দলকে আঁকড়ে ধরে থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন