News71.com
 Bangladesh
 22 Mar 21, 08:26 PM
 258           
 0
 22 Mar 21, 08:26 PM

ভারতের মহাত্মা গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান॥

ভারতের মহাত্মা গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান॥

নিউজ ডেস্কঃ এ বছর ভারত সরকারের গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ সোমবার ভারত সরকারের এক বিবৃতিতে এই পুরস্কারের কথা জানানো হয়। বঙ্গবন্ধুর অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালের এই শান্তি পুরস্কার দিয়েছে ভারত সরকার। গান্ধী শান্তি পুরস্কার ভারত সরকারের তরফ থেকে মহাত্মা গান্ধীর নামাঙ্কিত একটি বার্ষিক আন্তর্জাতিক পুরস্কার। ১৯৯৫ সালে মহাত্মা গান্ধীর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে গান্ধীজির মতাদর্শের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত সরকার এ পুরস্কার চালু করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন