News71.com
 Bangladesh
 22 Mar 21, 11:44 AM
 241           
 0
 22 Mar 21, 11:44 AM

এবার ২৪ মার্চ দেওয়া হচ্ছে না স্বাধীনতা পুরস্কার॥

এবার ২৪ মার্চ দেওয়া হচ্ছে না স্বাধীনতা পুরস্কার॥

নিউজ ডেস্কঃ আগামী ২৪ মার্চ স্বাধীনতা পুরস্কার দেওয়ার কথা থাকলেও সেই অনুষ্ঠান বাতিল করেছে সরকার। তবে স্বাধীনতা পুরস্কার দেওয়ার তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। রবিবার এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। তথ্য বিবরণীতে জানানো হয়, এ বছর নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২১ প্রদান উপলক্ষে ২৪ মার্চ একটি অনুষ্ঠান আয়োজনের কথা ছিল।

অনিবার্য কারণবশত স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানের তারিখ পরিবর্তন হয়েছে। অনুষ্ঠানের পরিবর্তিত তারিখ পরে জানানো হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।’ গত ৭ মার্চ জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ২০২১ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করে তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন