
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশে যা কিছু হচ্ছে, তার সব কিছুর ভিত্তি রচনা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে রোববার (২১ মার্চ) থিমভিত্তিক আলোচনায় অংশ নিয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে আয়োজিত দশ দিনব্যাপী অনুষ্ঠানমালার পঞ্চম দিনের অনুষ্ঠানের থিম ছিল ‘ধ্বংসস্তূপে জীবনের গান’। আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান ও সঞ্চালনা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এছাড়াও থিমভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন।