News71.com
 Bangladesh
 21 Mar 21, 10:59 PM
 264           
 0
 21 Mar 21, 10:59 PM

করোনা আপডেট।। দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ২২, শনাক্ত ২১৭২ জন

করোনা আপডেট।। দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ২২, শনাক্ত ২১৭২ জন

নিউজ ডেস্কঃ মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৬৯০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৭২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭০ হাজার ৮৭৮ জনে।

করোনা ভাইরাস নিয়ে রবিবার (২১ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬৮৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২২ হাজার ৪০৫ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন