News71.com
 Bangladesh
 21 Mar 21, 10:59 PM
 270           
 0
 21 Mar 21, 10:59 PM

বরগুনায় হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি।।

বরগুনায় হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি।।

নিউজ ডেস্কঃ বরগুনায় হঠাৎ করে পানি বাহিত ডায়রিয়ার রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ফলে বরগুনা জেনারেল হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা ব্যবস্থায় বিপর্যয় সৃষ্টি হয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত রোগীর চাপ ১ মার্চ থেকে বিগত দিনের তুলনায় ব্যাপক বৃদ্ধি পাওয়ায় করোনার রোগীসহ অন্য সাধারণ রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। ডায়রিয়া ওয়ার্ড ছাড়িয়ে বরগুনা জেনারেল হাসপাতালের মেঝেতে ডায়রিয়া রোগীরা আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। ১ মার্চ থেকে আজ বেলা ১২টা পর্যন্ত বরগুনা জেনারেল হাসপাতালে ৪৮১ জন ডায়রিয়ার রোগী ভর্তি হয়েছে।

আজ রবিবার সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত জেনারেল হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যমতে এদিন ৮৩ জন ডায়রিয়ার রোগী ভর্তি হয়েছেন। বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব উদ্দীন বলেন, এমন ডায়রিয়ার রোগীর চাপ ইতোপূর্বে কখনো হয়নি। এখনই হাসপাতালে স্যালাইনের সংকট দেখা দিয়েছে। স্থান সংকুলান হচ্ছে না। জনবল সংকটের মধ্য একদিকে করোনায় আক্রান্তদের সেবা দেয়ার পাশাপাশি আমাদেরকে সাধারণ রোগিদের ও সেবা দিতে হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন