News71.com
 Bangladesh
 21 Mar 21, 10:59 PM
 262           
 0
 21 Mar 21, 10:59 PM

নিজের মাথায় গুলি চালিয়ে।। পুলিশ সাব-ইন্সপেক্টরের আত্মহত্যা

নিজের মাথায় গুলি চালিয়ে।। পুলিশ সাব-ইন্সপেক্টরের আত্মহত্যা

নিউজ ডেস্কঃ পাবনার সদর উপজেলার আতাইকুলা থানা ভবনের ছাদ থেকে সাব-ইন্সপেক্টর (এসআই) হাসান আলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে- নিজের মাথায় নিজেই গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন হাসান আলী। আজ রবিবার (২১ মার্চ) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, হাসান আলী এক বছর আগে আতাইকুলা থানায় যোগ দেন। তিনি অবিবাহিত ছিলেন। থানার ছাদে রবিবার সকালের কোনো এক সময় তিনি পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। রবিবার সকালে তার মৃতদেহ পাওয়া গেছে।

আত্মহত্যার কারণ সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, ঘটনাস্থলে তার ব্যবহৃত মোবাইলের সিমটি ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো বিষয়ে অভিমানের বশে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তিনি আরও জানান, এসআই হাসান আলীর মরদেহ ক্রাইম সিনে ঘিরে রাখা হয়েছে। সিআইডির তদন্ত দলের আলামত গ্রহণ শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এসআই হাসান আলী যশোর জেলার কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের জব্বার আলীর ছেলে। বয়স ২৮ বছর। তিনি বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছরের প্রশিক্ষণ শেষে ২০২০ সালের ৬ ফেবুয়ারি পাবনা জেলা পুলিশে যোগ দিয়ে এক বছর প্রবেশন সমাপ্ত করেন। পরে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি পাবনা আতাইকুলা থানায় এসআই হিসেবে যোগদান করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন