News71.com
 Bangladesh
 21 Mar 21, 10:57 PM
 205           
 0
 21 Mar 21, 10:57 PM

জামালপুরে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু।। স্বামীর অবস্থা আশঙ্কাজনক

জামালপুরে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু।। স্বামীর অবস্থা আশঙ্কাজনক

নিউজ ডেস্কঃ জামালপুরের রশিদপুরে রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার থেকে পেট্রোলের ড্রামে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ হয়ে শিপ্রা বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় দগ্ধ হয়েছে তার স্বামী শুভ্র মিয়া (৩০)। রোববার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ওই গৃহবধূর টিনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। দগ্ধ শুভ্র মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৃহবধূর স্বামী শুভ্র মিয়া রশিদপুর বাজারে মনোহারি দোকানে খুচরা পেট্রোল বিক্রি করতেন। সেই পেট্রোলের কয়েকটি ছোট ড্রাম রান্না ঘরে মজুদ ছিল। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে স্বামী-স্ত্রী রান্না করতে যান। তাদের একমাত্র মেয়ে পাশের দাদাবাড়িতে ছিল। এ সময় গ্যাস সিলিন্ডার থেকে পাশে মজুদ রাখা পেট্রোলের ড্রামে আগুন লেগে তা রান্না ঘর থেকে শোবার ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান ওই গৃহবধূ। আংশিক দগ্ধ হওয়া ওই গৃহবধূর স্বামীকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন