News71.com
 Bangladesh
 21 Mar 21, 10:56 PM
 206           
 0
 21 Mar 21, 10:56 PM

জনগণ সরকারকে সহযোগিতা না করলে দেশ করোনা মুক্ত হবে না।। স্বাস্থ্যমন্ত্রী

জনগণ সরকারকে সহযোগিতা না করলে দেশ করোনা মুক্ত হবে না।। স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ কেন্দ্রীয় ঔষধাগারের (সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো—সিএমএসডি) নবনির্মিত পাঁচতলা ভবন ও মুজিব কর্নারের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার (২১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় অনলাইনে যুক্ত হয়ে সিএসএমডির নতুন ভবন উদ্বোধন‌ করেন তিনি। এ সময় সিএসএমডির পরিচালক আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নুর, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, জনগণ সরকারকে সহযোগিতা না করলে দেশ থেকে করোনা মুক্ত হবে না। তাই দেশের জনগণকে দেশ থেকে করোনা মুক্ত করতে সরকারকে সহযোগিতা করতে হবে। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইদানিং করোনা বেড়ে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা গেছে। কারণ মানুষজন বেড়াতে যাচ্ছেন কক্সবাজার, বান্দরবান। বিয়ে, পিকনিক এবং ওয়াজ মাহফিল হচ্ছে। গত ১৫ দিনে কক্সবাজারে প্রায় ২৫ লাখ মানুষ ভ্রমণে গেছেন। এদের কেউই স্বাস্থ্যবিধি মানেনি, মাস্ক পড়েনি। এসব কারণে করোনার সংক্রমণ বাড়ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন