News71.com
 Bangladesh
 21 Mar 21, 10:51 PM
 215           
 0
 21 Mar 21, 10:51 PM

অনলাইনে শুরু হয়েছে যশোর শিক্ষা বোর্ডের শতভাগ কার্যক্রম॥

অনলাইনে শুরু হয়েছে যশোর শিক্ষা বোর্ডের শতভাগ কার্যক্রম॥

নিউজ ডেস্কঃ কাগজ-কলমের পাঠ চুকিয়ে যশোর শিক্ষা বোর্ডের শতভাগ কার্যক্রম এখন অনলাইন তথা ইন্টারনেট নির্ভর। স্কুল, কলেজের নিবন্ধন, ফরমপূরণ, ফলাফল ঘোষণা সবই হচ্ছে অনলাইনে। সার্টিফিকেট, মার্কশিটসহ সব ধরণের কাগজপত্রের সংশোধন এখন হচ্ছে ঘরে বসেই। তথ্য প্রযুক্তির এই সার্বিক ব্যবহারে সেবাগ্রহীতার সময়, শ্রম ও অর্থের সাশ্রয় যেমন হচ্ছে, তেমনি বোর্ডে দালালের উৎপাত, ভিড়, হয়রানি, দুর্নীতিও শূন্যের কোঠায় নেমে এসেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন