News71.com
 Bangladesh
 21 Mar 21, 10:47 PM
 202           
 0
 21 Mar 21, 10:47 PM

করোনা সচেতনতা সৃষ্টিতে পুলিশের বিশেষ কর্মসূচি শুরু॥

করোনা সচেতনতা সৃষ্টিতে পুলিশের বিশেষ কর্মসূচি শুরু॥

নিউজ ডেস্কঃ দেশে আবারও বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এ অবস্থায় করোনা সচেতনতা সৃষ্টিতে ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনগণকে উদ্বুদ্ধ করতে দ্বিতীয় দফায় মাঠে নেমেছে পুলিশ। আজ রবিবার (২১ মার্চ) ‘মাস্ক পরার অভ্যাস, কভিডমুক্ত বাংলাদেশ’-প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে পুলিশের বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি। দেশের অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি স্বাস্থ্যবিধিও মানতে হবে।

ডিএমপি সূত্রে জানা গেছে, আপাতত বাধ্য করা নয়, স্বাস্থ্যবিধি মানতে মাঠ পর্যায়ে সবাইকে উদ্বুদ্ধ করতে পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় মাঠ পর্যায়ে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানতে অনুপ্রেরণা ও উদ্বুদ্ধ করা হবে। এরই মধ্যে পুলিশ মাস্ক বিতরণ শুরু হয়েছে। এছাড়াও রাস্তায় থাকবে নজরদারি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন