News71.com
 Bangladesh
 21 Mar 21, 10:50 AM
 265           
 0
 21 Mar 21, 10:50 AM

ভোলার চরফ্যাশনে নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে॥সচিব কবির বিন আনোয়ার

ভোলার চরফ্যাশনে নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে॥সচিব কবির বিন আনোয়ার

নিউজ ডেস্কঃ ভোলার চরফ্যাশনে তেতুলিয়া নদীতে স্থাপিত হচ্ছে বিশুদ্ধ সুইট ওয়াটার রিজার্ভার প্রকল্প। শনিবার পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার এই প্রকল্প এলাকা পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে বছরে ৫০ হাজার কোটি টাকার পানি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি জানান চরফ্যাশনে নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে।

এছাড়াও মুজিববর্ষে পানিসম্পদ মন্ত্রণালয় থেকে আরও ১০ লক্ষ বৃক্ষ ১৭ হাজার বর্গ কিলোমিটার বেড়ী বাধে রোপণ করা হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী ভাঙন কবলিত ও ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সংবেদনশীল। চরফ্যাশনে নদী ভাঙন রোধে প্রায় ১৫শ কোটি টাকার প্রকল্পের কাজ বাস্তবায়ন হচ্ছে। অবশিষ্ট নতুন প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, কুকুরী মুকরী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন