News71.com
 Bangladesh
 21 Mar 21, 10:41 AM
 219           
 0
 21 Mar 21, 10:41 AM

ঢাকা উত্তর সিটির সবচেয়ে বেশি পরিচ্ছন্ন ওয়ার্ডের কাউন্সিলর পাবেন স্বর্ণ পদক॥

ঢাকা উত্তর সিটির সবচেয়ে বেশি পরিচ্ছন্ন ওয়ার্ডের কাউন্সিলর পাবেন স্বর্ণ পদক॥

নিউজ ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, যে ওয়ার্ড সবচেয়ে বেশি পরিচ্ছন্ন থাকবে এবং কম মশা পাওয়া যাবে সে ওয়ার্ডের কাউন্সিলর ও তার টিমকে আগামী ডিসেম্বর মাসে স্বর্ণপদক দেয়া হবে। শনিবার ডিএনসিসির নগর ভবনে সমন্বিত মশক নিধন কার্যক্রম পরবর্তী এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন ডিএনসিসি মেয়র। এ সময় মেয়র আরও বলেন, ‘যত বেশি আত্মসমালোচনা করা যাবে, তত বেশি গ্যাপ কমানো যাবে। অভিযান চলাকালে আমি আমাদের ১২শ’ মশক নিধন কর্মীর হাজিরা দেখতে চাই, কিন্তু সেটা পাইনি।

তাই প্রত্যেক মশক সুপারভাইজারকে তার নিজ নিজ ওয়ার্ডের মশক নিধন কর্মীদের বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করতে হবে।’ তিনি বায়োমেট্রিক হাজিরা ও ট্র্যাকার স্থাপনের জন্য আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব দেন। এপ্রিলের ২০ তারিখের মধ্যে এই কাজটি শেষ করার জন্য সময় বেধে দেন। মেয়র বলেন, ‘ট্র্যাকার লাগিয়ে প্রত্যেক মশক নিধন কর্মীকে মনিটরিং করতে হবে। মশক নিধন সুপারভাইজারগণ মনিটরিং করবেন। কাউন্সিলরগণও মনিটরিং করবেন।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন