News71.com
 Bangladesh
 20 Mar 21, 10:36 PM
 262           
 0
 20 Mar 21, 10:36 PM

ভারতের প্রধানমন্ত্রী মোদীর বিরোধিতার নামে সাম্প্রদায়িক অপশক্তিকে উস্কে দেয়া হচ্ছে॥আমির হোসেন আমু

ভারতের প্রধানমন্ত্রী মোদীর বিরোধিতার নামে সাম্প্রদায়িক অপশক্তিকে উস্কে দেয়া হচ্ছে॥আমির হোসেন আমু

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনের বিরোধিতার নামে সাম্প্রদায়িক অপশক্তিকে উস্কে দিচ্ছে পাকিস্তানের দালাল ও আইএসের এজেন্টরা। জাতির জনক বঙ্গবন্ধুর ১০১তম জন্ম দিবস উপলক্ষ্যে আজ শনিবার সকালে কেন্দ্রীয় ১৪ দলের ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভারতের অবদান কোনোদিন ভোলার নয়। তাই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে ভারতের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিরোধিতা করা অনভিপ্রেত। ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শ্লোগান দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ব্যাহত করতে সাম্প্রদায়িক অপশক্তিকে মাঠে নামিয়েছে স্বাধীনতা বিরোধী চক্র। এই অপশক্তিকে কঠোরভাবে দমনের লক্ষ্যে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের আহবান জানান আমির হোসেন আমু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন