News71.com
 Bangladesh
 20 Mar 21, 10:33 PM
 249           
 0
 20 Mar 21, 10:33 PM

দেশের প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হবে॥স্বরাষ্ট্র মন্ত্রী

দেশের প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হবে॥স্বরাষ্ট্র মন্ত্রী

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের প্রতিটি ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করা হবে। আজ শনিবার (২০ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতী নগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে একটি সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এসময় বঙ্গবন্ধুর ম্যুরাল ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের নামফলক উম্মোচন করেন মন্ত্রী।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সালাহ উদ্দিন ভুঁইয়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে লক্ষ্মীপুর প্রান্তে অতিরিক্ত জেলা প্রশাসক সফিউজ্জামান ভুঁইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, পৌর মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নুরুল হুদা পাটওয়ারী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি জাকির হোসেন আজাদ ভুঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ আওয়ামী লীগ নেতা-কর্মী ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন