
নিউজ ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর এদেশে বিএনপি যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের প্রতিষ্ঠিত করেছে। রাজাকার আলবদরদের বিচার বন্ধ করে দিয়েছিল, কারাগারে আটক সকল যুদ্ধাপরাধীদের মুক্ত করে দিয়েছিল, নরঘাতক যুদ্ধাপরাধী গোলাম আজমকে এদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল। আজ শনিবার সকালে মাদারীপুরের শিবচরে স্থানীয় চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে শিবচর পৌরসভা কর্তৃক মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এসব কথা বলেন।
চীফ হুইপ আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাড়ে ৩ বছর দেশ পরিচালনা করেছিলেন। ৪৫ বছর পরেও তার সেই নীতি আদর্শ পরিকল্পনা অনুসরণ করেই দেশ পরিচালনার মাধ্যমে উন্নত বাংলাদেশ গঠন করা হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে। স্বাধীনতার স্বপক্ষের শক্তি ক্ষমতায় থাকলে দেশ কিভাবে উন্নত হতে পারে তার প্রমাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা ১২ বছরের দেশ শাসন।