News71.com
 Bangladesh
 20 Mar 21, 07:44 PM
 260           
 0
 20 Mar 21, 07:44 PM

বঙ্গবন্ধুকে সর্বোচ্চ সম্মান ও শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করল মার্কিন যুক্তরাষ্ট্রে॥

বঙ্গবন্ধুকে সর্বোচ্চ সম্মান ও শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করল মার্কিন যুক্তরাষ্ট্রে॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার স্টেটের প্রতিনিধি পরিষদ সর্বোচ্চ সম্মান প্রদর্শনের পাশাপাশি একটি জাতিকে স্বাধিকার প্রদানে বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বের জন্যে বঙ্গবন্ধুর ভূয়সী প্রশংসা করেছে। প্রতিনিধি পরিষদের স্পিকার শারম্যান এ প্যাকার্ডা ১৮ মার্চ স্বাক্ষরিত এক ঘোষণাপত্রে উল্লেখ করেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী একইসাথে এই স্টেট তথা সমগ্র যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা উদযাপন করছেন। এর মধ্য দিয়ে বহুজাতিক এ সমাজের বৈচিত্র্যকে মহিমান্বিত করা হচ্ছে। আমরাও তাদের এ উদযাপনের সাথে একাত্মতা প্রকাশ করছি। এমতাবস্থায় প্রতিনিধি পরিষদ তার সর্বোচ্চ প্রশংসা ও উচ্ছ্বাস প্রকাশ করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের নাগরিকদের প্রতি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন