News71.com
 Bangladesh
 20 Mar 21, 07:44 PM
 228           
 0
 20 Mar 21, 07:44 PM

করোনায় আক্রান্ত হলেন মহানগর আওয়ামী লীগ নেতা মন্নাফী॥

করোনায় আক্রান্ত হলেন মহানগর আওয়ামী লীগ নেতা মন্নাফী॥

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার (১৯ মার্চ) পাওয়া রিপোর্টে তিনি করোনা পজিটিভ বলে জানা যায়। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ এসেছে। শুক্রবার থেকে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন