News71.com
 Bangladesh
 19 Mar 21, 10:03 PM
 270           
 0
 19 Mar 21, 10:03 PM

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাটিচাপায় একই পরিবারের তিন শিশুর মৃত্যু॥

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাটিচাপায় একই পরিবারের তিন শিশুর মৃত্যু॥

নিউজ ডেস্কঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামে খেলতে গিয়ে মাটিচাপায় একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ বিকেলে এ ঘটনা ঘটে। নিহত তিন শিশু হলো গাইবান্ধা সদরের বারবলদিয়া গ্রামের মাছুদ মিয়ার ছেলে হযরত আলী (৭) ও আবীর হোসেন (৫) এবং সুন্দরগঞ্জের সদর গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিফাত মিয়া (৩)। তারা মামাতো-ফুপাতো ভাই।

সুন্দরগঞ্জ থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, বাড়ির সামনে রাস্তা সংস্কারের জন্য মাটি স্তুপ করে রাখা ছিল। বিকালে ওই তিন শিশু রাস্তায় খেলার সময় তাদের উপর হঠাৎ মাটির স্তুপ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয়। সম্প্রতি মাছুদ মিয়া তার পরিবার নিয়ে গাইবান্ধার বারবলদিয়া থেকে সুন্দরগঞ্জে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন