News71.com
 Bangladesh
 19 Mar 21, 08:58 PM
 260           
 0
 19 Mar 21, 08:58 PM

করোনা আপডেট॥দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৮, শনাক্ত ১৮৯৯ জন

করোনা আপডেট॥দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৮, শনাক্ত ১৮৯৯ জন

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে আট হাজার ৬৪২ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৮৯৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৬৬ হাজার ৮৩৮ জনে। শুক্রবার (১৯ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬১৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ১৯ হাজার ১৪১ জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৫৯ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫২ শতাংশ। বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত ১৮ জনের মধ্যে ১১ জন পুরুষ, সাত জন নারী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন