News71.com
 Bangladesh
 19 Mar 21, 08:56 PM
 231           
 0
 19 Mar 21, 08:56 PM

সারাদেশে টিকা নিয়েছেন ৪৬ লাখ ৮৭ হাজারের বেশি মানুষ॥

সারাদেশে টিকা নিয়েছেন ৪৬ লাখ ৮৭ হাজারের বেশি মানুষ॥

নিউজ ডেস্কঃ বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও চলছে করোনার টিকাদান কর্মসূচি। ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত করোনা টিকা দিয়ে, টিকাদান কার্যক্রম চলছে রাজধানীসহ সারাদেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি এই টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন। এরপর থেকে ১৮ মার্চ পর্যন্ত সারাদেশে টিকা নিয়েছেন ৪৬ লাখ ৮৭ হাজার ৮২৪ জন। এর মধ্যে শুধু ঢাকা মহানগরীতেই টিকা নিয়েছেন ৭ লাখ ৫১ হাজার ৫২৩ জন।

ঢাকা মহানগরীতে টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ চার লাখ ৮৪ হাজার ৮৫৩ জন ও নারী দুই লাখ ৬৬ হাজার ৮৭০ জন। তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গের রিপোর্ট করেছেন ২১৯ জন। স্বাস্থ্য অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ১৩ হাজার ৪১০ জন। তাদের মধ্যে পুরুষ ৮ হাজার ৩৯৮ জন ও নারী ৫ হাজার ১২ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন