News71.com
 Bangladesh
 19 Mar 21, 08:52 PM
 221           
 0
 19 Mar 21, 08:52 PM

ট্যাক্স রেট বৃদ্ধি এখন আমাদের মূল বিষয়॥ এনবিআর চেয়ারম্যান

ট্যাক্স রেট বৃদ্ধি এখন আমাদের মূল বিষয়॥ এনবিআর চেয়ারম্যান

নিউজ ডেস্কঃ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, ‘ট্যাক্স রেট বৃদ্ধি এখন আমাদের মূল বিষয়, ট্যাক্স রেটটা বৃদ্ধি করতে হবে। অনেকেই ট্যাক্স রেটের বাইরে রয়ে গেছেন। আমরা সে লক্ষ্যে সার্ভে করছি। ট্যাক্স রেট বৃদ্ধির জন্য সার্ভের সময় স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ বা তাদের প্রতিনিধিকে সাথে রাখা হচ্ছে।’ তিনি বলেন, ‘আমরা সবাই উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই। আমরা সমৃদ্ধ দেশের নাগরিক হতে চাই। এর জন্য সরকারের রাজস্ব ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। তাহলেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।’ আজ শুক্রবার দুপুরে খুলনায় একটি হোটেলে ২০২১-২০২২ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন