News71.com
 Bangladesh
 19 Mar 21, 12:50 PM
 213           
 0
 19 Mar 21, 12:50 PM

নিউইয়র্ক পুলিশের সম্মানজনক পদে বাংলাদেশের রাজু ভৌমিক॥

নিউইয়র্ক পুলিশের সম্মানজনক পদে বাংলাদেশের রাজু ভৌমিক॥

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক পুলিশ বাহিনীতে সম্মানজনক পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি-আমেরিকান কবি ও লেখক রাজু ভৌমিক। বৃহস্পতিবার নিউইয়র্কের স্থানীয় সময় সকালে ড. রাজু ভৌমিক পুলিশ অফিসার থেকে সার্জেন্ট পদে শপথ গ্রহণ করেন। কুইন্সের পুলিশ একাডেমিতে পুলিশ কমিশনার ডেরমট শে এর উপস্থিতিতে তাঁর এই পদোন্নতি দেয়া হয়। সার্জেন্ট পদে শপথ নেয়ার পর রাজু ভৌমিক বলেন, একজন বাংলাদেশি হিসেবে এই পদে শপথ নিতে পেরে আমি গর্বিত। সার্জেন্টের পর নিউইয়র্ক পুলিশের পরের ধাপের পদবি লেফটেনেন্ট, যা সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়।

এর আগে রাজুব ভৌমিক পুলিশ অফিসার হিসেবে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) তে একজন কাউন্টার টেরোরিজম অফিসার হিসেবে আট বছর ধরে কর্মরত ছিলেন। কবি ও লেখক, অধ্যাপক ড. রাজু ভৌমিকের জন্ম বাংলাদেশের নোয়াখালী জেলাতে। বর্তমানে তিনি নিউইয়র্কে বসবাস করছেন। ড. রাজু ভৌমিকের বিভিন্ন ভাষায় প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঁচিশটিরও বেশী। সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে তার প্রকাশিত তিনটি পাঠ্যপুস্তক নিয়মিত পড়ানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন