News71.com
 Bangladesh
 18 Mar 21, 10:01 PM
 269           
 0
 18 Mar 21, 10:01 PM

দ্বিপক্ষীয় বৈঠক।। বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই

দ্বিপক্ষীয় বৈঠক।। বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশ সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মুহামেদ সলিহ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার পর প্রধানমন্ত্রী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা জানান, বেলা ১১টায় মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মুহামেদ সলিহ প্রধানমন্ত্রী কার্যালয়ে আসলে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের প্রধান কিছু সময় একান্ত বৈঠক করেন। পরে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।

এসময় তাদের উপস্থিতিতে দুই দেশের মধ্যে সহযোগিতার লক্ষ্যে ৪টি সমঝোতা স্মারক সই হয়। দুপুর পৌনে ১টায় প্রধানমন্ত্রী কার্যালয় ত্যাগ করেন মালদ্বীপের প্রেসিডেন্ট। এরমধ্যে পারস্পরিক সহযোগিতার জন্য যৌথ কমিশনের বিষয়ে একটি সমঝোতা স্মারক, দ্বিপক্ষীয় ফরেন অফিস কনসাল্টিংয়ের জন্য সমঝোতা স্মারক, মৎস্য ও পেলেজিক ফিশিংয়ের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক সই হয় এবং পাশাপাশি ২০২২-২০২৫ পর্যন্ত সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক সই হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন